×

চট্টগ্রাম

চাঁদা না দেওয়ায় ত্রাণের টাকা ও ওষুধ লুট, বিচারের দাবি

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম

চাঁদা না দেওয়ায় ত্রাণের টাকা ও ওষুধ লুট, বিচারের দাবি

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্যাদুর্গত মানুষের জন্য নেওয়া ত্রাণ ও ওষুধ লুট এবং স্বেচ্ছাসেবকদের ওপর হামলার অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে 'শিক্ষার্থী, শিক্ষক ও জনতা' নামের একটি সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন।

রোববার দুপুর সাড়ে ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, লুট হওয়া ত্রাণ ও ওষুধ উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতারা অভিযোগ করেন, গত ১৭ জুলাই শুক্রবার রাতে বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ ও ওষুধ নিয়ে যাওয়ার পথে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকায় রানা ও তার সহযোগীরা তাদের পথরোধ করেন।

তাদের অভিযোগ, প্রথমে ১০ লাখ টাকা এবং পরে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায় ৪৫ হাজার টাকার ওষুধ নষ্ট করে দেওয়া হয়। দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কয়েকজন স্বেচ্ছাসেবককে আহত করা হয় এবং ত্রাণ কার্যক্রমের জন্য রাখা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও দাবি করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় সীতাকুণ্ড থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রানার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের তালিকায় ৩১ নম্বরে রাজধানী

ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের তালিকায় ৩১ নম্বরে রাজধানী

ফাইনালের হার নিয়ে যা বললেন লিওনেল মেসি

ফাইনালের হার নিয়ে যা বললেন লিওনেল মেসি

কান্নাভেজা চোখে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

কান্নাভেজা চোখে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App