×

চট্টগ্রাম

প্রশাসনের অভিযান, দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

প্রশাসনের অভিযান, দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি: ভোরের কাগজ

ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের রাস্তার দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা ও পৌর প্রশাসন। সোমবার (২০ জুলাই) দুপুরে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান কার্যক্রমে সহযোগিতা করেন ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের ও পুলিশের সদস্যরা। এ ছাড়াও পৌর নির্বাহী কর্মকর্তা তাজেল হোসেন হাওলাদারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তার পাশে কিছু ব্যবসায়ী রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছিলেন। এসব স্থাপনার কারণে মানুষের চলাচল ও সড়কের যান চলাচল বাধাগ্রস্ত হয়। তাই জনস্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App