×

চট্টগ্রাম

খাবারের সন্ধানে বনের বানর লোকালয়ে

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম

খাবারের সন্ধানে বনের বানর লোকালয়ে

ছবি: সংগৃহীত

খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে চলে এসেছে কয়েকটি বানর। গত কয়েক দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রাম এলাকায় তিন থেকে চারটি বানর ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এতে বড়দের মধ্যে কিছুটা আতংক  দেখা গেলেও শিশুদের কাছে বিষয়টি হয়ে উঠেছে কৌতূহল ও আনন্দের।

স্থানীয় বাসিন্দারা জানান, বানরগুলো দিনের বিভিন্ন সময় এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ায়। কখনো বাড়ির টিনের চালে উঠে পড়ে, আবার সুযোগ পেলে ঘরে ঢুকে খাবারও নিয়ে যায়। শিশুদের ধাওয়া খেলে দ্রুত গাছে উঠে যায়, পরে লোকজন সরে গেলে আবার নিচে নেমে আসে। আশপাশের গাছের ফলও খেতে দেখা গেছে তাদের।

আরও পড়ুন: জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কে ওই নারী?

আখাউড়া পৌর যুবদলের সদস্যসচিব ও দেবগ্রাম গ্রামের বাসিন্দা মো. হুমায়ুন রহমান নয়ন বলেন, “হঠাৎ করেই কয়েকটি বানর এলাকায় দেখা দিয়েছে। কিছু সময় গাছ আর বাড়ির ছাদে ছুটাছুটি করে আবার কোথায় যেন চলে যায়। বড়রা কিছুটা বিরক্ত হলেও শিশুরা বেশ উপভোগ করছে।”

পাশের নয়াদিল গ্রামের বাসিন্দা হালিম মিয়া বলেন, কয়েক দিন আগে তাঁদের গ্রামেও একইভাবে কয়েকটি বানর দেখা গিয়েছিল। শিশুদের ধাওয়ার পর সেগুলো আর এলাকায় দেখা যায়নি।

আরও পড়ুন: ভিডিও ভাইরালের পর তরুণীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির, তারপর...!

বাউতলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ধারণা, টানা বর্ষণের কারণে ভারতের সীমান্তবর্তী বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে বানরগুলো এপারে চলে এসেছে। পরে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়েছে।

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া ভোরের কাগজকে বলেন, বিষয়টি বন বিভাগের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন কর্মকর্তাকে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App