×

চট্টগ্রাম

সন্দ্বীপ চ্যানেলে ভাসমান ৪ নাবিক উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম

সন্দ্বীপ চ্যানেলে ভাসমান ৪ নাবিক উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেল নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে যাওয়ার পর ভাসমান অবস্থায় চার নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে সন্দ্বীপগামী একটি কাঠের ট্রলার তাদের উদ্ধার করে।

উদ্ধারকারী বোটের যাত্রীরা জানান, বুধবার সকালে ট্রলারটি কুমিরা থেকে সন্দ্বীপের উদ্দেশে রওনা দেয়। সন্দ্বীপ চ্যানেলের মাঝামাঝি পৌঁছালে লাইফ জ্যাকেট পরা চার ব্যক্তিকে সাগরে ভাসতে দেখা যায়। বিষয়টি দেখতে পেয়ে বোটে থাকা ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ওপরে তুলে নেন। পরে তাদের নিরাপদে সন্দ্বীপে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা একটি বালুবোঝাই বাল্কহেডের শ্রমিক। হঠাৎ তাদের বোটটি সাগরে ডুবে গেলে তারা লাইফ জ্যাকেট পরে ভেসে ছিলেন।

এদিকে উদ্ধারের একটি ভিডিও মুহূর্তের মধ্যে সন্দ্বীপকেন্দ্রিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ডুবে যাওয়া বাল্কহেডটি কোথা থেকে কোথায় যাচ্ছিল বা দুর্ঘটনার আসল কারণ কী—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে চট্টগ্রাম মাঝিরহাট লাইটার শ্রমিক ইউনিয়নের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, এমন কোনো ঘটনার খবর এখনো তাদের কাছে আসেনি। অন্যদিকে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, এ বিষয়ে থানায় এখনো লিখিত বা মৌখিক কোনো তথ্য পৌঁছায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম

আরও বাড়ল রিজার্ভ

আরও বাড়ল রিজার্ভ

শিক্ষার্থীকে মারধর, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

শিক্ষার্থীকে মারধর, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

পাহাড়ি ঢলে সেতু বিধ্বস্ত, ৬ গ্রামের যোগাযোগ বন্ধ

পাহাড়ি ঢলে সেতু বিধ্বস্ত, ৬ গ্রামের যোগাযোগ বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App