×

চট্টগ্রাম

সাপের কামড়ে প্রাণ গেলো সাবেক ইউপি সদস্যের

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম

সাপের কামড়ে প্রাণ গেলো সাবেক ইউপি সদস্যের

ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় সাপের কামড়ে মো. আসাদুজ্জামান ওরফে আসাদ (৬০) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. আসাদুজ্জামান উপজেলার বড়কান্দা ইউনিয়নের দুর্গাপুর এলাকার মৃত হাজি আব্দুস সামাদের ছেলে।

স্থানীয়রা জানান, নিজ বাড়ির পাশের চকের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে তাঁকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে দ্রুত মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) মজুত রয়েছে। দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. ঝুমুর রোগীর ক্লটিং টেস্ট করিয়েছেন। প্রায় ২০ মিনিট রক্ত পর্যবেক্ষণে রাখা হলেও সাপের বিষক্রিয়ার নিশ্চিত কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি বলে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন। পরে রোগীর স্বজনেরা নিজেদের ইচ্ছায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে চাইলে তাদের রেফার করা হয়। তবে ডা. ঝুমুর তাদের হাসপাতালে রেখেও পর্যবেক্ষণে রাখার সুযোগের কথা জানিয়েছিলেন। পরবর্তী সময়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ভয়ের কারণে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App