×

চট্টগ্রাম

লোহাগাড়ায় বন্য হাতির তাণ্ডব, বিধ্বস্ত বসতঘর

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

লোহাগাড়ায় বন্য হাতির তাণ্ডব, বিধ্বস্ত বসতঘর

ছবি : ভোরের কাগজ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে গভীর রাতে লোকালয়ে ঢুকে বন্য হাতির তাণ্ডবে একটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ওই ঘরে থাকা পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত গভীর রাতে চুনতি ইউনিয়নের ফারেঙ্গা আইম্মাডাফা এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বসতঘরটি স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলমের বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে পাহাড়ি বনাঞ্চল থেকে একটি বন্য হাতির পাল লোকালয়ে নেমে এসে জাহাঙ্গীর আলমের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় হাতির তাণ্ডবে মাটির ঘরটির দেয়ালসহ বিভিন্ন অংশ ভেঙে যায়। পাশাপাশি ঘরের আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়।

জাহাঙ্গীর আলম জানান, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে তারা ঘরের বাইরে কয়েকটি বন্য হাতি দেখতে পান। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে স্থানীয়দের চিৎকার ও হৈচৈয়ে হাতির পালটি সরে গিয়ে পাশের বনাঞ্চলের দিকে চলে যায়।

স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানু বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন। বিষয়টি বন বিভাগকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

তিনি আরো বলেন, চুনতির বিভিন্ন এলাকায় প্রায়ই বন্য হাতি লোকালয়ে প্রবেশ করছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হাতির উপদ্রব থেকে জানমাল রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান বলেন, লোকালয়ে বন্য হাতির বিচরণের বিষয়টি বন বিভাগ গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হাতি তাড়াতে বন বিভাগের একটি টিম কাজ করছে।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত বসতঘরটি বন বিভাগের জায়গায় নির্মিত হওয়ায় ক্ষয়ক্ষতির বিষয়টি প্রচলিত বিধিবিধান অনুযায়ী যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App