×

চট্টগ্রাম

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

Icon

থানচি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

ছবি : সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ১৩ সদস্যের একটি পর্যটক দল স্থানীয় তিন্দু বাজারের একজন গাইডের নেতৃত্বে টেন্ডুমুখ এলাকা থেকে বড়পাথরের উদ্দেশ্যে দুটি ইঞ্জিনচালিত নৌকায় রওনা দেয়। নৌকাগুলোর একটি চালাচ্ছিলেন হ্লাগ্য মারমা (২৫)। পথে সাঙ্গু নদীর তীব্র স্রোতের মধ্যে একটি নৌকা ডুবে গেলে এক পর্যটক নিখোঁজ হন।

পর্যটকরা আলীকদম উপজেলা থেকে তিন্দু সড়ক হয়ে ভ্রমণে যাওয়ায় তাদের পরিচয় আগে থেকে নিবন্ধিত ছিল না। ফলে নিখোঁজ পর্যটকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। থানচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রহিদুর রহমান মিরা জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App