×

চট্টগ্রাম

স্ত্রী-সন্তান রেখে ভাগ্নীকে বিয়ে, যুবদল নেতা গ্রেফতার

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:২৭ পিএম

স্ত্রী-সন্তান রেখে ভাগ্নীকে বিয়ে, যুবদল নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় প্রথম স্ত্রী ও দুই সন্তান রেখে দুঃসম্পর্কের ভাগ্নীকে বিয়ে করার অভিযোগে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে আরিফ প্রধান (৩৮)। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব।

শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কাজে গোবিন্দপুর ইউনিয়নের থানা রোডসংলগ্ন ছোয়ানির মোড়ে গেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, আরিফ প্রধান প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকা অবস্থায় প্রতিবেশী চাচাতো বোনের মেয়েকে (সম্পর্কে ভাগ্নী) বিয়ে করেন। এ ঘটনায় তাঁর প্রথম স্ত্রী মোসা. লিজা আক্তার কুমিল্লার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে মেঘনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় আরিফ প্রধানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর ১৩ স্পটে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

রাজধানীর ১৩ স্পটে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

উত্তরায় মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

উত্তরায় মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App