×

চট্টগ্রাম

চট্টগ্রামে নালায় মিলল দেড় হাজার অকেজো বুলেট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

চট্টগ্রামে নালায় মিলল দেড় হাজার অকেজো বুলেট

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গুলোর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বায়েজিদ বোস্তামি থানা-পুলিশ স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল জানান, নালার ভেতর থেকে একটি বস্তায় রাখা গুলিগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এগুলো ব্যবহৃত গুলি বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, গুলিগুলো কোন ধরনের, কীভাবে সেখানে পৌঁছেছে এবং কারা এগুলো ফেলে গেছে এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলেও জানান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি বস্তা থেকে গুলিগুলো বের করে নালার পাশে রাখা হচ্ছে। ভিডিওটি ঘটনাটিকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে গুলিগুলোর উৎস ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App