×

চট্টগ্রাম

শুধু নিজের কথা ভাবলে নেতৃত্ব দেওয়া যায় না: এ্যানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৮ পিএম

শুধু নিজের কথা ভাবলে নেতৃত্ব দেওয়া যায় না: এ্যানি

ছবি : সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান রাজনীতির ধরনে তার আস্থা নেই। তিনি বলেন, সংসদেও তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, সংসদে আমি বলেছি, নিজেদের নিউ জেনারেশন হিসেবে পরিচয় দেওয়া এনসিপি যে স্টাইলে রাজনীতি করছে, সেই স্টাইলে আমরা কখনো ছাত্র রাজনীতি করার মানসিকতা পোষণ করিনি।

তিনি বলেন, একটি আন্দোলনে নেতৃত্ব দেওয়া মানে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে ঐক্যবদ্ধ রাখার মানসিকতা থাকা। কিন্তু এখন সেই জায়গা থেকে অনেকেই সরে এসেছেন।

এ্যানি বলেন, শুধু নিজের কথা চিন্তা করলে ছাত্র রাজনীতি করা যায় না। শুধু নিজের কথা ভাবলে নতুন প্রজন্মের নেতৃত্বও দেওয়া যায় না।

নেতৃত্ব দিতে হলে উদার মানসিকতা, বৃহৎ চিন্তা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। কিন্তু সেই জায়গায় যে নেতৃত্ব মানুষ প্রত্যাশা করছে, তা আমরা দেখতে পাচ্ছি না।

তিনি আরও বলেন, তাদের বক্তব্য, কর্মকাণ্ড ও সামগ্রিক আচরণ দেখে আমি আস্থা রাখতে পারি না। তাই সংসদেও বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছি।

ইনসাফ ও কল্যাণের রাজনীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, যারা এসবের কথা বলেন, তাদের কর্মকাণ্ডও যাচাই করা প্রয়োজন। তাদের প্রতি মানুষের যে আস্থা তৈরি হওয়ার কথা ছিল, তা অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে বলে আমি মনে করি না, বলেন তিনি।

আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে উল্লেখ করে এ্যানি বলেন, ফ্যাসিবাদ যেভাবে বিদায় নিয়েছে, সেই সময়ের মতো যদি আমরা একই ধরনের রাজনীতি করি, তাহলে জনগণ আমাদেরও বিশ্বাস করবে না। জবাবদিহিতার জায়গাতেও আমরা দুর্বল হয়ে পড়ব। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দেশে আরও অনেক রাজনৈতিক দল রয়েছে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসন দেখেছে মানুষ। তাই তাদের নিয়ে নতুন করে বলার প্রয়োজন হয় না। তবে আমাদের নেতাকর্মীদের সবসময় বলি, এমন কোনো কথা বা কাজ করা যাবে না, যাতে কেউ অযথা কষ্ট পান বা আহত হন।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ অন্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চর দখল নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ২৮

চর দখল নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ২৮

পাঁচ সপ্তাহে ৬৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, ছুটে গেলো ট্রিলিয়নিয়রের মুকুট

পাঁচ সপ্তাহে ৬৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, ছুটে গেলো ট্রিলিয়নিয়রের মুকুট

রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি

মিরাজ রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App