×

চট্টগ্রাম

চারা নিতে ভিড়, পরিবেশ রক্ষার বার্তা দিলেন মেয়রপ্রার্থী সালাউদ্দিন

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম

চারা নিতে ভিড়, পরিবেশ রক্ষার বার্তা দিলেন মেয়রপ্রার্থী সালাউদ্দিন

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দ্বিতীয় ধাপে গাছের চারা বিতরণ করেছেন ব্যবসায়ী ও পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী সালাউদ্দিন ভূঁইয়া। শনিবার বিকেলে পৌর এলাকার টানপাড়ায় নানা প্রজাতির গাছের চারা বিতরণের সময় উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

এ উদ্যোগের আওতায় পৌর এলাকায় অন্তত ১০ হাজার গাছ লাগানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে। চারা পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।

চারা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মো. আশরাফুল আলম বলেন, ‘যারা মানুষের প্রতিনিধিত্ব করতে চান, তাঁদের পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে ভাবতে খুব একটা দেখা যায় না। সালাউদ্দিন ভূঁইয়াকে একজন মানবিক মানুষ মনে হয়েছে। পরিবেশ রক্ষায় তাঁর এই সময়োপযোগী উদ্যোগ সত্যিই ভালো লেগেছে।’

সালাউদ্দিন ভূঁইয়া বলেন, ‘প্রাকৃতিক যে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি, তার একমাত্র জোগানদাতা হলো গাছ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও আমাদের জীবন বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, আখাউড়া পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ গ্রিন সিটিতে রূপান্তরের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করতে চান তিনি। জনসেবার অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করছেন। ‘আমি নিতে নয়, দিতে এসেছি। মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App