×

চট্টগ্রাম

‎পানির দাম বাড়ানোর প্রস্তাব ওয়াসার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

‎পানির দাম বাড়ানোর প্রস্তাব ওয়াসার

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ওয়াসা আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য পানির দাম সর্বোচ্চ ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না নিয়ে গ্রাহক ও সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেওয়ার উদ্যোগ নিয়েছে ওয়াসা বোর্ড।

শনিবার (১ আগস্ট) চট্টগ্রাম ওয়াসার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভা শেষে পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব পর্যালোচনায় চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ওয়াসা সূত্র জানায়, বিদ্যমান আইন অনুযায়ী বোর্ড নিজস্ব ক্ষমতাবলে বছরে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত পানির মূল্য সমন্বয় করতে পারে। এর বেশি বাড়াতে হলে সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন প্রয়োজন। এ বিধান অনুসারেই রাজস্ব বিভাগ আবাসিক ও বাণিজ্যিক উভয় শ্রেণির গ্রাহকের জন্য ৫ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করেছে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, উপব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার দেকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে, বোর্ড সদস্য বেগম সৈয়দা জেরিন হোসেন এবং রাসেল মিয়া। তারা বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সাধারণ গ্রাহকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী বোর্ড সভায় সুপারিশ জমা দেবেন।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মো. জানে আলম বলেন, আইনে প্রতিবছর ৫ শতাংশ পর্যন্ত মূল্য সমন্বয়ের সুযোগ রয়েছে। তবে বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনায় নিতে চায়। কমিটির সুপারিশ পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

ওয়াসার তথ্য অনুযায়ী, সংস্থাটির মোট গ্রাহকসংযোগ ১ লাখ ৪ হাজার ৫১১টি। এর মধ্যে প্রায় ৯৩ শতাংশই আবাসিক গ্রাহক। ফলে প্রস্তাব কার্যকর হলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে সাধারণ পরিবারের ওপর।

ওয়াসার কর্মকর্তারা জানান, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়াই মূল্য সমন্বয়ের অন্যতম কারণ। ভূগর্ভস্থ পানির পরিবর্তে এখন নদীর পানি শোধন করে সরবরাহ বাড়ানো হচ্ছে, যা তুলনামূলক বেশি ব্যয়বহুল। এছাড়া বিদেশি অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধের চাপও রয়েছে।

তাদের দাবি, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং আর্থিক চাপ সামাল দিতেই মূল্যবৃদ্ধির প্রস্তাব আনা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম ওয়াসা সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে পানির দাম ৩৮ শতাংশ বৃদ্ধি করেছিল। তখন প্রতি এক হাজার লিটার পানির দাম আবাসিক গ্রাহকদের জন্য ১৮ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ৩৭ টাকা নির্ধারণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’

‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’

মাদকের প্রতিবাদ করায় যুবককে ‘কুপিয়ে জখম’, পাল্টা বিক্ষোভে বাড়ি ভাঙচুর

মাদকের প্রতিবাদ করায় যুবককে ‘কুপিয়ে জখম’, পাল্টা বিক্ষোভে বাড়ি ভাঙচুর

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সরকারের বিবৃতি

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সরকারের বিবৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App