×

চট্টগ্রাম

গৃহকর্মী হত্যায় অভিযুক্ত শিক্ষিকার বিচার দাবিতে মানববন্ধন

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম

গৃহকর্মী হত্যায় অভিযুক্ত শিক্ষিকার বিচার দাবিতে মানববন্ধন

ছবি : ভোরের কাগজ

ফেনীর পরশুরামে গৃহকর্মী ফারজানা আক্তার প্রিয়া হত্যায় অভিযুক্ত শিক্ষিকা জাহেদা আক্তারের বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার সম্মিলন (বামাস)।

শনিবার (৮ আগস্ট) সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পরশুরাম পৌর শহরের একটি বাসায় গৃহকর্মী ফারজানা প্রিয়াকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় গৃহকর্ত্রী ও শিক্ষিকা জাহেদা আক্তারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বক্তারা বলেন, ঘটনাটিকে প্রথমে আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও বাসার সিসিটিভি ফুটেজে নির্যাতনের মাধ্যমে প্রিয়াকে হত্যার বিষয়টি উঠে এসেছে বলে তারা দাবি করেন। পরে শিক্ষিকা জাহেদা আক্তার সেখান থেকে পালিয়ে যান বলেও অভিযোগ করেন তারা। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তারা।

বাংলাদেশ মানবাধিকার সম্মিলনের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাংবাদিক শুকদেব নাথ তপন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ, জেলা ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভুঞা, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এমরান পাটোয়ারী, জেলা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, দৈনিক কালবেলার প্রতিনিধি আবু ইউছুফ মিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদুল হক খোকন, মানবাধিকার নেতা এম. এ. দেওয়ানী, তালাশ প্রতিদিনের শাহজাহান সাজু, স্টার লাইনের প্রতিনিধি মোহাম্মদ মুজাহিদ, ফেনীর সময়ের প্রতিনিধি শহীদুল ইসলাম, ভিওডির প্রতিনিধি রহমত আলী জাবেদসহ অনেকে।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই পরশুরামের মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহেদা আক্তারের বাসা থেকে ১৩ বছর বয়সী গৃহকর্মী প্রিয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পরশুরাম থানার ওসি আশরাফুল ইসলাম।

নিহত ফারজানা আক্তার প্রিয়া নোয়াখালীর সেবারহাট এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App