পুলিশের অভিযানে দেড় হাজার ইয়াবাসহ দুইজন আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন নরসিংদী জেলার শিবচর থানার কারারচর গ্রামের মৃত সোহেল মিয়ার ছেলে সুজন মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দড়িকান্দি গ্রামের কাজী ইদ্রিস মিয়ার ছেলে কাজী রাব্বি।
পুলিশ জানায়, আখাউড়া থানার উপপরিদর্শক পুষন সাহা, সহকারী উপপরিদর্শক মো. ওমর ফারুকসহ পুলিশের একটি দল আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ইয়াবা ও নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ ওই দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়াবা ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। আখাউড়া থানার মাদকবিরোধী নিয়মিত অভিযান চলমান রয়েছে।
