×

চট্টগ্রাম

ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে ভোটারদের বিক্ষোভ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম

ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে ভোটারদের বিক্ষোভ

ছবি: ভোরের কাগজ

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও ভোটাররা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন। সোমবার (১৭ আগস্ট) সকালে ভোরবাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোটারদের সুবিধাজনক স্থান ভোরবাজার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫নং ওয়ার্ড কেন্দ্র দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এই প্রতিবাদ ও পূর্বের কেন্দ্র বহালের দাবি জানান ভোটারগণ।

এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদল নেতা মনির আহমদ। ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মোশারফ হোসেন বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন, মোহাম্মদ আলী, মোহাম্মদ শুভ, সুজন, জামশেদ আলম প্রমুখ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর ‘আওয়ামী লীগ নেতা’

বক্তারা বলেন, পুরনো ও সুবিধাজনক কেন্দ্র পরিবর্তন করে যাতায়াতে দুর্ভোগ ও দূরবর্তী স্থানে ভোট কেন্দ্র নিয়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। প্রায় ৩ হাজার ভোটারের মধ্যে ৯৫ ভাগ ভোটার বর্তমান কেন্দ্র বহালের পক্ষে। কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল, আগের স্থানেই ভোট কেন্দ্র বহাল রাখতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ৫নং ওয়ার্ডের ৫ শতাধিক ভোটার উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেন এলাকাবাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App