×

চট্টগ্রাম

পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মীর হেলাল

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:২৪ পিএম

পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মীর হেলাল

ছবি : সংগৃহীত

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, পাহাড়ে প্রধানমন্ত্রী ঘোষিত ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না। পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার ই-কমার্স প্ল্যাটফর্ম উন্মুক্ত করার পাশাপাশি বেকারদের জন্য প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। এসব কার্যক্রম আরও সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, তিন পার্বত্য জেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। রংধনুর সাত রঙের মতো এখানকার সব জনগোষ্ঠীকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে পার্বত্যাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভূমিকা আরও জোরদার করা হবে।

আরও পড়ুন:  নবম পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল

মীর হেলাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে ১৯৭৬ সালের ১৪ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন, সেই উদ্দেশ্য ও স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হলে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের সনদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, জেলা পুলিশ সুপার আব্দুর রকিব, উন্নয়ন সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (পরিকল্পনা) জাহিদ ইকবাল, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বীন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও পড়ুন : রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক উদ্যোগ ও জাতীয় ঐকমত্য জরুরি

প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, পার্বত্য অঞ্চলে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং প্রশাসনিক গতিশীলতা বাড়াতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন নারীর মধ্যে সেলাই মেশিন এবং ২৫০টি স্কুলে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী রাঙ্গামাটি শিশু পার্কে একটি ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন।

এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

ডিএনএ পরীক্ষায় বদলে গেল পরিচয়

ডিএনএ পরীক্ষায় বদলে গেল পরিচয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App