×

চট্টগ্রাম

মহাসড়কে প্রাইভেট কারকে ধাক্কা, ২০০ মিটার টেনে নিল ট্রাক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম

মহাসড়কে প্রাইভেট কারকে ধাক্কা, ২০০ মিটার টেনে নিল ট্রাক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে প্রায় ২০০ মিটার হেঁচড়ে নিয়ে গেছে দ্রুতগতির একটি ট্রাক। এতে মারাত্মক আহত হয়েছেন কারচালক তানভীর হোসেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ জানায়, আজ (সোমবার) সকালে ইউটার্নে প্রাইভেট কারটি ঘোরানোর সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে কারটি ট্রাকের সামনের অংশের নিচে আটকে যায়। ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ মিটার পর্যন্ত কারটিকে টেনে নিয়ে যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

আরো পড়ুন: নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মোবারক হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। ট্রাকচালক পালিয়ে গেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন সাজে নজর কাড়লেন মডেল জেবা জান্নাত

নতুন সাজে নজর কাড়লেন মডেল জেবা জান্নাত

যেসব কারণে ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

সালমান শাহ হত্যা যেসব কারণে ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে যা বললেন নুসরাতের ভাই

হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে যা বললেন নুসরাতের ভাই

মহাসড়কে প্রাইভেট কারকে ধাক্কা, ২০০ মিটার টেনে নিল ট্রাক

মহাসড়কে প্রাইভেট কারকে ধাক্কা, ২০০ মিটার টেনে নিল ট্রাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App