×

চট্টগ্রাম

জামিনে বের হয়ে খুন ‘পিচ্চি জাহেদ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম

জামিনে বের হয়ে খুন ‘পিচ্চি জাহেদ’

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় তার ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তার পথরোধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে মোটরসাইকেল নিয়ে পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকার একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন জাহেদ। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে ঘিরে ধরে মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করা হয়।

আরও পড়ুন: পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত আজ

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত জাহেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সিএমপি সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে জননিরাপত্তার স্বার্থে নগরীতে ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই তালিকায় প্রথমে ছিলেন জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ’। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এর আগে গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে জাহেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন তিনি। এর কয়েক মাসের মধ্যেই তাকে কুপিয়ে হত্যা করা হলো।

পুলিশের একটি সূত্র বলেছে, জাহেদ দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অপরাধজগতের সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদক ও অস্ত্রের কারবার, এলাকায় আধিপত্য বিস্তার, অপরাধী গ্রুপগুলোর বিরোধ অথবা পুরোনো শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে প্রয়োজনীয় আলামত সংগ্রহের পাশাপাশি সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ মন্ত্রিসভায় পে স্কেল, দ্রুত প্রজ্ঞাপন

আজ মন্ত্রিসভায় পে স্কেল, দ্রুত প্রজ্ঞাপন

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জামিনে বের হয়ে খুন ‘পিচ্চি জাহেদ’

জামিনে বের হয়ে খুন ‘পিচ্চি জাহেদ’

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App