×

চট্টগ্রাম

ডিবি পরিচয়ে জামায়াত নেতাকে অপহরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম

ডিবি পরিচয়ে জামায়াত নেতাকে অপহরণ

ছবি : সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে আবদুর রহমান নামে এক জামায়াত নেতাকে অপহরণ করে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

আবদুর রহমান ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ইসলামী ব্যাংক আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমান বসুরহাট থেকে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে আবু মাঝির হাটের দিকে যাচ্ছিলেন।

পথে বিদ্যুৎ অফিস এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি একটি প্রাইভেটকার দিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে অস্ত্র হাতে থাকা ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে ইয়াবা বিক্রির অভিযোগে আটক করার কথা বলেন। এরপর তাকে জোর করে প্রাইভেটকারে তুলে নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, অপহরণকারীরা আবদুর রহমানকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় নিয়ে যান। সেখানে তাকে ফেলে রেখে তার কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে তারা পালিয়ে যায়।

পরে বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হলে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

দখল-ভরাটে অস্তিত্ব সংকটে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

দখল-ভরাটে অস্তিত্ব সংকটে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

বিএমইউতে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত

বিএমইউতে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App