×

চট্টগ্রাম

নবীকে নিয়ে কটূক্তি যুবকের, অতঃপর...

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পিএম

নবীকে নিয়ে কটূক্তি যুবকের, অতঃপর...

ছবি : ভোরের কাগজ

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও বিরূপ মন্তব্য করার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আইরল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসাদুজ্জামান ওয়াসিম ওই গ্রামের মো. রতনের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

একপর্যায়ে কয়েকশ মানুষ আসাদুজ্জামানের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেন এবং তাকে গ্রেপ্তারের দাবি জানান। খবর পেয়ে আখাউড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

গ্রেপ্তারের পর আসাদুজ্জামান ওয়াসিমকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত

সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে বিরোধী দল

স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে বিরোধী দল

কে হচ্ছেন বিএনপির মহাসচিব, আলোচনায় যারা

কে হচ্ছেন বিএনপির মহাসচিব, আলোচনায় যারা

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App