×

চট্টগ্রাম

চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম

চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম (৫৫) নামে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নুর ইসলাম মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গত ৩১ জুলাই নুর ইসলামকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়ার সময় তিনি শারীরিকভাবে মোটামুটি সুস্থ ছিলেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুর ইসলাম। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্র আরও জানায়, কিছুদিন আগে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নুর ইসলাম জামিন পেয়েছিলেন। তবে পরে অন্য একটি মামলায় তাকে ‘রি-অ্যারেস্ট’ দেখানো হয়। ফলে জামিন পেলেও তিনি কারাগার থেকে মুক্তি পাননি।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে নুর ইসলাম নামে এক বন্দির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App