×

চট্টগ্রাম

সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা, আসামি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা, আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগ নেতা কাজী নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকার হিছাছড়া রাস্তার মাথা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাজী নুর আলম ছাগলনাইয়া পৌর যুবলীগের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (হিছাছড়া) বাসিন্দা আমির হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি কাজী নুর আলম। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মহিপালে সংঘটিত ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা একটি হত্যা ও বিস্ফোরক মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, গোপন তথ্যের ভিত্তিতে হিছাছড়া এলাকায় অভিযান চালিয়ে কাজী নুর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে হামলা হয়েছিল

২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর ছাগলনাইয়া ও কুতুবপুর এলাকায় তার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে ২০২৪ সালের ১১ অক্টোবর ছাগলনাইয়া থানায় মামলা করেন। মামলায় ২৫১ জনকে আসামি করা হয়।

এ মামলায় দীর্ঘদিন পর কাজী নুর আলমকে গ্রেপ্তার করল পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হতে হবে

প্রধানমন্ত্রী সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হতে হবে

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নতুন দায়িত্বে যারা

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নতুন দায়িত্বে যারা

হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প

সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা, আসামি গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা, আসামি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App