×

চট্টগ্রাম

মহেশখালীতে ফিশিং ট্রলার ডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২

Icon

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

মহেশখালীতে ফিশিং ট্রলার ডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২

ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ আহরণে যাওয়া ‘এফবি তাহসিন’ নামের একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা  আট মাঝিমাল্লার মধ্যে চারজনকে জীবিত এবং দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে দুইজন নিখোঁজ রয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল নাজিরারটেক পয়েন্টের ‘খাড়িরমুখে’ এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জেলে হলেন- কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়ার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম। নিখোঁজ জেলেরা হলেন- জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে মহিবুল্লাহ এবং খোন্দকারপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে নুরুল আলম।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত ফিশিং ট্রলারের মালিক মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার ফরিদ আলম।

আরও পড়ুন: অসুস্থতায় জন্য মিড সেমিস্টার পরীক্ষা না দিলে শিক্ষার্থীকে গুণতে হবে জরিমানা

স্থানীয়রা জানান, সাগরে ট্রলারটি দুর্ঘটনার মুখে পড়লে নিখোঁজদের খোঁজে নিকটবর্তী অন্য মাছ ধরার ট্রলারগুলো এগিয়ে আসে। তারা চার জেলেকে জীবিত উদ্ধার করে। পরে সাগরে ভাসমান অবস্থায় ফয়েজ ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়। এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সুলতান বলেন, ‘বিষয়টি জেনেছি, নিখোঁজদের খোঁজে সন্ধান চালানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App