×

চট্টগ্রাম

প্রতারক চক্রের সঙ্গে জড়িত সন্দেহ

২ হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

Icon

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

২ হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

ছবি: ভোরের কাগজ

কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জন চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত ওয়াকিটকির মতো বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শহরের কলাতলী এলাকার হোটেল ‘সি-প্যালেস’ থেকে তাদের আটক করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) অহিদুর রহমান শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ও রামু থানার একটি অভিযোগের সূত্র ধরে এই অভিযান চালানো হয়।

এই অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে অন্তত আড়াই শতাধিক বিদেশি নাগরিক জড়িত। তারা কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। আমাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে। প্রাথমিক তদন্তে এসব জানা গেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা অহিদুর রহমান।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকে এস আলমের ৮২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। এই ছয়জনও সেই চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের এই দলটি হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু

সরকারি হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে

স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে

সর্বহারা পরিচয়ে ৬ অধ্যাপকের কাছে চাঁদাদাবি, হত্যার হুমকি

সর্বহারা পরিচয়ে ৬ অধ্যাপকের কাছে চাঁদাদাবি, হত্যার হুমকি

২ হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

প্রতারক চক্রের সঙ্গে জড়িত সন্দেহ ২ হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App