×

চট্টগ্রাম

ইয়াবাসহ পুলিশের জালে স্বামী-স্ত্রী, অতঃপর...

Icon

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

ইয়াবাসহ পুলিশের জালে স্বামী-স্ত্রী, অতঃপর...

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে রামগড় থানা-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৯ হাজার ৬৫০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফেনীরকুল এলাকার নুর আহাম্মদের ছেলে মো. ফরিদ উদ্দিন (৪২) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫)।

পুলিশ জানায়, রামগড় থানার একটি দল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফেনীরকুল এলাকার একটি বসতবাড়ির শয়নকক্ষে জানালা দিয়ে ইয়াবা বিক্রি করা হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটি ঘেরাও করে তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করে।

আরও পড়ুন: দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতন: ডা. শফিকুর রহমান

এসময়  ফরিদ উদ্দিনের পরিহিত লুঙ্গির কোচর থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ১৯ হাজার ৬৫০ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে জাহানারা বেগমের পরিহিত পেটিকোটের কোমরের জিপার থেকে ২৩ পিস ইয়াবা এবং তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজির আলম জনান, ইয়াবা সহ গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদল সভাপতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদল সভাপতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

যেসব কারণে হজ নিবন্ধনে সাড়া নেই হাজিদের

যেসব কারণে হজ নিবন্ধনে সাড়া নেই হাজিদের

তারেক রহমানের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা, যা বললেন প্রতিমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা, যা বললেন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App