×

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়কে ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে মিছিলটি অনুষ্ঠিত হলেও দুপুরে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সানি শাহের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। জেলা শহরের প্রাণকেন্দ্র টিএ রোড থেকে শুরু হওয়া মিছিলটি থানা ব্রিজ হয়ে সদর থানা সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে শেখ হাসিনার ছবি-সংবলিত একটি ব্যানার দেখা যায়। এতে লেখা ছিল, ‘প্রত্যাবর্তন ২.০, শেখ হাসিনা আসছে’ এবং ‘ডেডলাইন নভেম্বর, হেডলাইন ডিসেম্বর’।

আরও পড়ুন: হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

মিছিল শেষে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সানি শাহ বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ একত্রিত হয়েছে।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বক্তারা বলেন, ‘ছাত্রদলের অস্ত্র ও রক্তের অপরাজনীতির বিরুদ্ধে ছাত্রলীগ ফুল ও ভালোবাসা দিয়ে রাজপথ জয় করবে।’

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। কিছু ভিডিও নজরে এসেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘একদিন শাকিবকে লাঞ্ছিত করেছি, আজ সে নিজের উচ্চতায় প্রতিশোধ নিচ্ছে’

‘একদিন শাকিবকে লাঞ্ছিত করেছি, আজ সে নিজের উচ্চতায় প্রতিশোধ নিচ্ছে’

সমঝোতার রাজনীতি দেখতে চাই: রাষ্ট্রপতি

সমঝোতার রাজনীতি দেখতে চাই: রাষ্ট্রপতি

এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক, তিন দশকেও যার বিকল্প নেই!

এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক, তিন দশকেও যার বিকল্প নেই!

৪ মাস পর ফিরল লেবাননে নিহত শুভর মরদেহ

৪ মাস পর ফিরল লেবাননে নিহত শুভর মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App