×

চট্টগ্রাম

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের কাশিপুর বাজারে সরকারি খাসজমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় মেঘনা থানা-পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১০ নম্বর লস্তিমানিকা মৌজায় সরকারি খাসজমির বিভিন্ন দাগে প্রায় ০.১০৭৫ একর জমিতে টিনশেড দোকান, ঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল।

আরও পড়ুন: বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

এসব স্থাপনা অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা স্থাপনা সরিয়ে নেননি। পরে উচ্ছেদ মামলা নং ২৭২/২০২৪-২৫-এর আওতায় তালিকাভুক্ত নয়টি অবৈধ স্থাপনার মধ্যে আটটি উচ্ছেদ করা হয়। আদালতে চলমান থাকায় সেটি উচ্ছেদ করা হয়নি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক বলেন, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। নোটিশ দেওয়ার পরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় আইন অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তবে উচ্ছেদ করা দোকানগুলো খালি থাকায় এতে কারও আর্থিক ক্ষতি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App