×

চট্টগ্রাম

ছিল দেড় কোটি টাকার পন্য

যেভাবে তীরে এসে ডুবলো তরী

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

যেভাবে তীরে এসে ডুবলো তরী

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীতে সোমবার সকালে প্রায় দেড় কোটি টাকার পণ্য নিয়ে একটি নৌকা ডুবে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া নৌকা এবং মালামাল উদ্ধারে শ্রমিক ও স্থানীয় লোকজন কাজ শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি বড় নৌকা সকাল সাড়ে ছয়টার দিলে আখাউড়ার বড়বাজার ঘাটে ভিড়ছিলো।

এ সময় তিতাস নদীতে স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়। পরে নৌকাটি কাত হয়ে উল্টে যায়। এতে নৌকায় থাকা মালামালের অধিকাংশই নদীর পানিতে তলিয়ে যায়। নৌকাটিতে অতিরিক্ত পণ্য ছিলো বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

জানতে চাইলে বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী বলেন, ‘নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়িদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল নৌকাটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App