×

চট্টগ্রাম

আখাউড়ায় যানজট নিরসনে হকার পুনর্বাসন মার্কেটের উদ্বোধন

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

আখাউড়ায় যানজট নিরসনে হকার পুনর্বাসন মার্কেটের উদ্বোধন

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজার ও আশপাশের যানজট নিরসনের লক্ষ্যে পৌরসভার উদ্যোগে হকার পুনর্বাসন অস্থায়ী মার্কেটের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক আবু সাঈদ ফিতা কেটে মার্কেটের উদ্বোধন করেন।

পরে লটারির মাধ্যমে ব্যবসায়ীদের মাঝে ৯৮টি দোকান বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, এই মার্কেট নির্মাণের ফলে শহরের যানজট অনেকখানি কমে আসবে।

আখাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া বলেন, এ মার্কেট নির্মাণের মূল লক্ষ্য হচ্ছে আখাউড়া পৌর শহরের যানজট নিরসন, ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা। এখন থেকে সড়ক দখল করে কেউ দোকান বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় জানানো হয়, পৌর কর্তৃপক্ষ পৌরসভা ভবন সংলগ্ন সরকারি ভূমিতে প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে টেন্ডারের মাধ্যমে ৯৮টি দোকান নির্মাণ করেছে। এর মধ্যে ৬ ফুট বাই ৭ ফুট আয়তনের ৪৮টি সবজির দোকান এবং ৫ ফুট বাই ৭ ফুট আয়তনের ৫০টি ফলের দোকান রাখা হচ্ছে। এছাড়া মোটরসাইকেল রাখার জন্য একটি জায়গা রাখা হয়েছে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতাদেরও সুবিধা হবে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ।

মার্কেট উদ্বোধন ও দোকান বরাদ্দ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি কফিলউদ্দিন মাহমুদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, রবি এমপির সভাপতি আমার আক্তার খান, বিএনপি নেতা মহম্মদ মমতাজ মিয়া শফিকুল আলম তুরান, উপসহকারী প্রকৌশলী মম তানভীর আহমেদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App