×

চট্টগ্রাম

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় শিশুদের পেটের ভেতরে করে ইয়াবা পাচার চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব। এ সময় অভিযান চালিয়ে দুই শিশুর পেটের ভেতর থেকে ৬ হাজার ৬১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদুল ইসলাম এ তথ্য দেন।

র‌্যাব জানিয়েছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকা থেকে শনিবার রাতে সন্দেহভাজন হিসেবে এক নারী ও ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে আটক করা হয়। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে দুই শিশুর পাকস্থলীতে ইয়াবার প্যাকেট থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আটক নারীকে শারমিন আক্তার ওরফে ইসমত আরা হিসেবে শনাক্ত করা হয়েছে। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডোমখালী এলাকায়। র‌্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে শারমিন এর আগেও একই কৌশলে শিশুদের ব্যবহার করে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

র‌্যাব কর্মকর্তা তাওহিদুল জানান, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে মাদক পরিবহনে ব্যবহার করত একটি চক্র। মাসিক আট হাজার টাকা এবং পরিবারের জন্য বাজার করে দেওয়ার কথা বলে বান্দরবানের লামা থেকে দুই শিশুকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নেওয়া হয়। সেখানে ইয়াবা ভর্তি ছোট প্যাকেট গিলে সেগুলো পরিবহনে শিশুদের ব্যবহার করা হচ্ছিল বলে জানান তিনি।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র শিশুদের কাজে লাগিয়ে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করছে—এমন তথ্য তাদের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতে শনিবার রাতে আনোয়ারার সরকারহাট-তৈলারদ্বীপ সেতু এলাকায় চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় ওই নারীকে আটক এবং দুই শিশুকে উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ৯ বছর বয়সী শিশুর পাকস্থলী থেকে ৬৬টি এবং ১২ বছর বয়সী শিশুর পাকস্থলী থেকে ৬৭টি ইয়াবার প্যাকেট বের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App