×

চট্টগ্রাম

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঝিলংজার হাজীপাড়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই)-এর বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকাসহ তিন মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার হাজীপাড়ায় চট্টগ্রাম কোর্টে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল্লাহর মালিকানাধীন পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

অভিযানে ওই ফ্ল্যাট থেকে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় এসআই শহিদুল্লাহর শ্যালক মোমেন মেহেদী আশিক, তার স্ত্রী সাদিয়া ফারহানা এবং তাদের এক সহযোগীকে আটক করা হয়।

আরো পড়ুন: শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সৌমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে একটি অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধারসহ তিন কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, আটক আসামিরা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা। চক্রটি দীর্ঘদিন ধরে বোন-জামাই এসআই শহীদুল্লাহর নাম ও বাসস্থানকে ঢাল হিসেবে ব্যবহার করে মাদক কেনাবেচা করে আসছিলেন। গত ৬ সেপ্টেম্বর রাতে পাচারের উদ্দেশ্যে তারা ইয়াবার একটি বড় চালান নিয়ে এসআই শহিদুল্লাহর বাসায় ওঠেন। রাতেই চক্রটি বেশ কিছু ইয়াবা বিক্রি করেন, যার বিক্রয়লব্ধ অর্থ হিসেবে এই ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএনসির উপপরিচালক সৌমেন মন্ডল কালবেলাকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App