×

চট্টগ্রাম

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

Icon

আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

ছবি : সংগৃহীত

দৈনিক মানবজমিনের কসবা উপজেলা প্রতিনিধি সাংবাদিক সজল আহাম্মদ খানের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ আসর আখাউড়া পৌরশহরের দেবগ্রাম দক্ষিণপাড়া বাইতুল ইজ্জত জামে মসজিদ মাঠে জানাজা শেষে খান বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বুধবার ভোরে দেবগ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন সজল আহাম্মদ খান। পরে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সজল আহাম্মদ খান বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিকতার পাশাপাশি সজল আহাম্মদ খান সার্ভেয়ার আমিন ও দলিল লেখক হিসেবেও কাজ করতেন। তার স্ত্রী রোখসানা ইয়াসমিন কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করছেন।

তার মৃত্যুতে সাংবাদিক সমাজসহ আখাউড়া ও কসবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানাজায় আত্মীয়স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বোরহান উদ্দিন খান, মরহুমের বড় ভাই ও সাবেক ব্যাংক কর্মকর্তা মো. ইকবাল আহাম্মদ খান, সাবেক পৌর কাউন্সিলর মো. বাবুল মিয়া এবং ছোট ভাই সহকারী অধ্যাপক জাবেদ আহাম্মদ খানসহ অন্যরা।

বক্তারা সজল আহাম্মদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গন ও স্থানীয় সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

এদিকে সজল আহাম্মদ খানের মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App