×

চট্টগ্রাম

দায়িত্ব পালনকালে প্রাণ গেল অসুস্থ রেলওয়ে কর্মচারির

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম

দায়িত্ব পালনকালে প্রাণ গেল অসুস্থ রেলওয়ে কর্মচারির

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়া রেলওয়ে কর্মচারি মো. শাহ আলম মারা গেছেন। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মো. শাহ আলম আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ট্রাফিক বিভাগের পয়েন্টসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে। ৮ অক্টোবর দায়িত্বপালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এ ঘটনায় সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে তারা তার চুরির ঘটনায় অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে শাহ আলমকে জীবন দিতে হলো বলে উল্লেখ করেন।

আখাউড়া জংশন বাইপাস কেবিন মাস্টার মো. তহুরুল জানান, সারারাত দায়িত্ব পালন শেষে সকাল আটটার দিকে শাহ আলম অসুস্থ হয়ে পড়েন। তিনি অফিসে ঢুকে বমি করেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, ক্যাবল চুরির কারণে হাতে মিলিয়ে বাইপাস এলাকায় পাইলটিংয়ের মাধ্যমে ট্রেন চালাতে হচ্ছে। পাইলটিং করতে বলে পয়েন্টসম্যানদেরকে বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

জ্বালানিমন্ত্রী ‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App