×

চট্টগ্রাম

সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

ছবি : সংগৃহীত

প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে আবারও সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।

বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালনের পর প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সশস্ত্র জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য ঘোষিত অবরোধ ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় আবারও অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা যৌথ বিবৃতিতে অভিযোগ করেন, সাজেকের বিভিন্ন স্থানে অবস্থানরত সশস্ত্র জেএসএস সদস্যদের সরিয়ে নিতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। গত ১১ অক্টোবর অবরোধ চলাকালে ৪৮ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।

বিবৃতিতে আরও দাবি করা হয়, মাচালং এলাকার থালুকছড়া, চিল্যাতলী, নোয়াপাড়া, লালাবাক ও উজোয়াছড়ি এলাকায় সশস্ত্র তৎপরতা চলছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠন দুটির নেতারা।

তাঁরা জানান, স্থানীয় জনগণের নিরাপত্তা, জানমাল রক্ষা এবং সশস্ত্র সদস্যদের সন্ত্রাস ও হয়রানি বন্ধে তাঁদের সরিয়ে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বৃহস্পতিবার থেকে পুনরায় সাজেক সড়কে অবরোধ শুরু হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

তবে অবরোধের আওতামুক্ত থাকবে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অভূতপূর্ব

রাষ্ট্রপতি ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অভূতপূর্ব

কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ

কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App