×

চট্টগ্রাম

দাগনভূঞায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

Icon

দাগনভূঞা প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পিএম

দাগনভূঞায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

ছবি: সংগৃহীত

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই স্লোগানকে সামনে রেখে ফেনীর দাগনভূঞায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং প্যারেড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার। এ সময় পৌরসভা ও ইউনিয়নের ভিডিপি দলনেতা, দলনেত্রী, আনসার প্লাটুন কমান্ডারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দাগনভূঞা উপজেলায় ১৯টি পূজামণ্ডপে ১৩২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ অক্টোবর পর্যন্ত অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৮ জন এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে এসব সদস্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার

প্রধানমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার

দাগনভূঞায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

দাগনভূঞায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

রাষ্ট্রপতি প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

‘হিলারী ক্লিনটন তো অনেক বোকা, আবার ড. ইউনূসকে পুরষ্কৃত করেছে’

‘হিলারী ক্লিনটন তো অনেক বোকা, আবার ড. ইউনূসকে পুরষ্কৃত করেছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App