×

চট্টগ্রাম

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড

মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ পিএম

মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

মালিক তানভীর ও নিয়াজ মোরশেদ। সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ১০ জনের মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে।

রোববার (১৮ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

মামলার এজাহারে তানভীর সুলতান মিয়া, তাঁর ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদ এবং রেস্টুরেন্টের ম্যানেজার মোহাম্মদ সুমনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে অপর এক আসামির নাম প্রকাশ করেনি পুলিশ। তাঁদের মধ্যে মোহাম্মদ সুমনকে অগ্নিকাণ্ডের দিন সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: রিসোর্টে আগুনে নিহত ১০ জনের নাম-পরিচয় মিলল

ওসি আতিকুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। অধিকতর তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকালে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেন।

উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান। পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইশরাক ভাই সমালোচনাকে সাধুবাদ জানাবেন, নিজেকে শুধরে নিবেন’

‘ইশরাক ভাই সমালোচনাকে সাধুবাদ জানাবেন, নিজেকে শুধরে নিবেন’

অনিরুদ্ধ-কাব্যের বয়সের ব্যবধান কত, কবে বসছে বিয়ের আসর?

অনিরুদ্ধ-কাব্যের বয়সের ব্যবধান কত, কবে বসছে বিয়ের আসর?

মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

জেনজি আন্দোলনে ইউরোপের ৪ দেশ উত্তাল

জেনজি আন্দোলনে ইউরোপের ৪ দেশ উত্তাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App