×

চট্টগ্রাম

সংবাদ সম্মেলনে অভিযোগ করায় কলেজছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম

সংবাদ সম্মেলনে অভিযোগ করায় কলেজছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা

ছবি: সংগৃহীত

ফেনীতে অবৈধ অস্ত্র নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে কলেজছাত্রী মেহেরা সুলতানাকে (১৭) কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফেনী মডেল থানা মামলা নেয়নি দাবি করে সোমবার  আদালতে মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার।

তাদের অভিযোগ, ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে ওসি জানিয়েছেন তাদের বিরোধের ঘটনায় মামলা চলমান আছে।

এজাহার মতে, গত ১৫ অক্টোবর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেদী হাসান রাজু তার বড় ভাই মতিন পাটোয়ারীর বাসায় হামলা ও ভাঙচুর চালান। এতে মতিন পাটোয়ারীর স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

এর প্রতিবাদে গত ১৭ অক্টোবর ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আহত পরিবারের সদস্যরা। সেখানে মেহেদী হাসান রাজুর বিরুদ্ধে অবৈধ অস্ত্রসংক্রান্ত অভিযোগ নিয়ে বক্তব্য দেওয়া হয়। এরই জেরে সোমবার সকালে মেহেরা সুলতানাকে বাড়ীর সামনে কুপিয়ে হত্যাচেষ্টা করে চাচা রাজু। 

এ বিষয়ে অভিযুক্ত ফেনী ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার মেহেদী হাসান রাজু বলেন, পারিবারিক কলহের জেরে এসব অভিযোগ করা হচ্ছে।  ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন,  পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও উভয় পক্ষের সাথে কথা বলেছে। বিবাদী একজন মাদকাসক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, কোনো ভুল করিনি: ইশরাক

কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, কোনো ভুল করিনি: ইশরাক

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ৩৫

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ৩৫

৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, মব সহিংসতায় ১৮৭

এইচআরএসএস’র প্রতিবেদন ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, মব সহিংসতায় ১৮৭

বিক্ষোভে উত্তাল ইতালি, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেপ্তার দু’শ

বিক্ষোভে উত্তাল ইতালি, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেপ্তার দু’শ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App