×

চট্টগ্রাম

কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম

কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু

ছবি : সংগৃহীত

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সৈকতের হিমছড়ি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত পর্যটকদের নাম-পরিচয়, ঠিকানা এবং কীভাবে তাঁরা সাগরে ডুবে যান, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি প্রশাসন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল হিমছড়ি সৈকতে গোসল করতে নেমেছিল। এ সময় সাগরের প্রবল ঢেউ ও স্রোতে তাঁরা ভেসে যান।

ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় একজন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ইউএনও আরও জানান, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো দুজনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পর্যটকদের খুঁজে বের করতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট

শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট

কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App