×

চট্টগ্রাম

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

রাঙামাটিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা অবরোধ চলছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে সড়কের পাশের দোকানপাটও।

তবে অবরোধের প্রভাব পড়েনি রাঙামাটি শহরে। শহরের অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাঙামাটি-চট্টগ্রাম সড়কেও যানবাহন চলাচল করছে। একইভাবে নৌপথে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে সব লঞ্চ ছেড়ে গেছে।

এদিকে দীঘিনালা-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রয়েছে। সেখানকার পরিস্থিতি এখনো থমথমে। উজোবাজার এলাকায় শনিবারও দোকানপাট খোলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কে টহল দিচ্ছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

অন্যদিকে, সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের চলাচলের ওপর জেলা প্রশাসনের আরোপ করা বিধিনিষেধও বহাল রয়েছে। তবে অবরোধকে কেন্দ্র করে জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, অবরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ জানিয়েছে, সাজেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

পলাশ মাহমুদ ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App