×

কর্পোরেট নিউজ

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৪, ০৬:৩৬ পিএম

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

‘ইলেকট্রিফাই স্ট্র্যাটেজি, অ্যামপ্লিফাই ইমপ্যাক্ট’ থিমের আলোকে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স মার্কেটিং ফেস্ট আয়োজন করেছে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ। 

শুক্রবার (১০ মে) রাজধানীর ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুমে ফেস্টটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে দুই শতাধিক ইলেকট্রনিক্স সেক্টরের সঙ্গে জড়িত উদ্যোক্তা, পেশাজীবী, ব্র্যান্ড এবং বিপণন বিশেষজ্ঞরা অংশ নেন। 

ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স আয়োজিত মার্কটিং ফেস্ট নির্দিষ্ট ইন্ডাস্ট্রির স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, ইনসাইট শেয়ারিং এবং নেটওয়ার্কিংয়ের জন্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে পরিচিত। 

এই মার্কেটিং ফেস্টে আলোচনা করা হয় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সেস সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকার এবং এই মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক। এই সেক্টরের ৬ জন উদ্যোক্তার পাশাপাশি ব্র্যান্ড, মার্কেটিং, সেলস, সাপ্লাই চেইন বিভাগের ২৬ জন বক্তা এই বিষয়গুলো নিয়ে আলোচনা রাখেন। এই অনুষ্ঠানে মার্কেট চ্যালেঞ্জ, সুযোগ, বিক্রয় প্রসার, মার্কেটিং প্রমোশন, মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেট ইনসাইট এবং স্ট্র্যাটেজি, কেস সেশন এবং মার্কেটিং অপারেশন সেশনসহ ১০টি সেশান অনুষ্ঠিত হয়। 

এই আয়োজন নিয়ে ইলেক্ট্রো মার্টের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফসার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "টাইটেল স্পন্সর হিসেবে আমরা এই মার্কেটিং ফেস্টের অংশ হতে পেরে আনন্দিত। ইলেক্ট্রনিক্স মার্কেটকে ফোকাস করে এ ধরণের উদ্যোগ সার্বিকভাবে বিপণন, উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রি প্লেয়ারদের মাঝে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, যা বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেট সার্বিকভাবে বৃদ্ধির জন্য দরকারি।" তিনি কনকা ব্র্যান্ডের উত্থান এবং গ্রি এসির মার্কেট গ্রোথ নিয়েও কথা বলেন। 

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও মির্জা মো. ইলিয়াস বলেন, এই মার্কেটিং ফেস্টের উদ্দেশ্য ছিলো ইলেক্ট্রনিক্স পণ্যের মার্কেটিং অপারেসন্সের ক্ষেত্রে সেরা প্র্যাক্টিসগুলো খুঁজে বের করা। এছাড়া নতুন এবং কার্যকরী বিপনণ পন্থা নিয়ে আলোচনা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। আমাদের লক্ষ্য হল ব্যবসা ও বিপণন পেশাদারদের মধ্যে সম্পর্ক বাড়ানো এবং কো-ক্রিয়েসান ঘটানো।"

এছাড়া মার্কেট প্রফিটেবিলিটি সেশনে কথা বলেন বাটারফ্লাই ব্র্যান্ডের সেলস ডিরেক্টর মকবুলা হুদা। কনকা টিভির কালজয়ী বিজ্ঞাপন ‘আমাদের টিভি’ নিয়ে কথা বলেছেন অমিতাভ রেজা চৌধুরী এবং মোহাম্মদ আলী সাগর।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হালিমা টেলিকমের চেয়ারম্যান আবুল কামাল হোসেন সাগর, মোশনভিউর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান, যমুনা ইলেকট্রনিক্সের হেড অফ বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম, আকাশ ডিটিএইচের এর হেড অব সেলস এমএ হানিফ, ডেইলি স্টারের হেড অব বিজনেস তাজদিন হাসান। 

অন্যদিকে ফেস্টটিতে "বিজনেস ব্রিলিয়ানয" ম্যাগাজিনের পঞ্চম সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। এতে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খানের জীবন এবং কর্মকে ফোকাস করা হয়েছে। 

ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স মার্কেটিং ফেস্টের উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক এবং অংশীদারদের মধ্যে রয়েছে টিভি পার্টনার- মিনিস্টার, ল্যাপটপ পার্টনার- আসুস, ফ্রিজার পার্টনার- হাইকো, প্রিন্ট পার্টনার- এপসন, গ্যাজেট পার্টনার- মাল্টিমিডিয়া কিংডম, এক্সেসরিজ পার্টনার-হালিমা মোবাইল, ইকো-প্রোডাক্ট-মোশন ভিউ, এআই পার্টনার- সোসিয়ান, স্ন্যাকস পার্টনার-বেকম্যান, স্যুট পার্টনার-ফিয়েরো, টিস্যু পার্টনার পারটেক্স ক্লিন টিস্যু। পাশাপাশি স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে প্রথম আলো এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি, ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার জেসিআই বাংলাদেশ, ইয়ুথ ট্যালেন্ট পার্টনার নিও নোভা এবং প্রকাশনা অংশীদার বিজনেস ব্রিলিয়ানয।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোড়পাড়

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোড়পাড়

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App