×

করপোরেট সংবাদ

বন্যার্তদের পাশে থাকতে পরিবেশক, প্লাজা ও বিক্রয় প্রতিনিধিদের নির্দেশ ওয়ালটনের এমডির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৪:৫৪ পিএম

বন্যার্তদের পাশে থাকতে পরিবেশক, প্লাজা ও বিক্রয় প্রতিনিধিদের নির্দেশ ওয়ালটনের এমডির

বন্যার্তদের সহায়তায় ওয়ালটনের পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আয়োজিত বিশেষ সভায় বক্তব্য দিচ্ছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে অসহায় বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য পরিবেশক, প্লাজা প্রতিনিধি ও বিক্রয় প্রতিনিধিদের বিশেষ দিক-নির্দেশনা দিয়েছেন ওয়ালটন হাই-টেক বিক্রয় প্রতিনিধিদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম। তার নির্দেশনা অনুযায়ী ‘মানুষের পাশে, মানুষের জন্য’ স্লোগানে বন্যা কবলিত এলাকাগুলোতে শুরু থেকেই উদ্ধার কার্যক্রম ও ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

রবিবার (২৫ আগস্ট) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ওয়ালটন প্লাজার বিক্রয় প্রতিনিধি, ডিস্ট্রিবিউটর ও ডিলাররা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় এস এম মাহবুবুল আলম বলেন, ‘হঠাৎ করে দেশের বেশ কয়েকটি জেলার লাখ লাখ পরিবার আকস্মিক বন্যার কবলে পড়েছেন। এমন পরিস্থিতিতে অতীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ওয়ালটন পরিবার যেভাবে অংশ নিয়েছিল, এবারো বন্যার্তদের অসহায় মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছেন আপনারা।’

আরো পড়ুন: প্রিয়শপ পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভেঞ্চার ক্যাপিটাল জিএফআর ফান্ডের প্রতিনিধি

তিনি বলেন, ‘ওয়ালটন দেশের মানুষের দুর্দিনে সর্বদা পাশে থেকেছে। করোনা দুর্যোগের সময়ও আপনারা হাজার হাজার পয়েন্ট থেকে দেশের অসহায় মানুষের মধ্যে পিপিই, খাদ্য-দ্রব্য বিতরণ করেছেন। এরই ধারবাহিকতায় এবারো বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা স্ব স্ব অবস্থান থেকে বন্যার্ত মানুষের উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন। দেশের আপামর মানুষের জন্য আপনাদের এই ভালোবাসায় আমরা মুগ্ধ ও গর্বিত। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষের সেবায় আপনারা এই কর্মসূচি চলমান রাখবেন। এর জন্য প্রয়োজনীয় সহায়তাও আমরা দিচ্ছি।’

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক জানান, বন্যার্তদের জন্য সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে সাধ্যমত আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে। সভায় বন্যার্তদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন– ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুম, চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমানসহ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App