×

করপোরেট সংবাদ

জেসিআই ঢাকা ইউনাইটেডের সাধারণ অধিবেশন ২৫ নভেম্বর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৬:০২ পিএম

জেসিআই ঢাকা ইউনাইটেডের সাধারণ অধিবেশন ২৫ নভেম্বর

জেসিআই ঢাকা ইউনাইটেডের সাধারণ অধিবেশন ২৫ নভেম্বর

তরুণ নেতৃত্বের উন্নয়নমূলক আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), বাংলাদেশ-এর ঢাকা ইউনাইটেড চ্যাপ্টারের সাধারণ অধিবেশন আগামী ২৫ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে এই অধিবেশন হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ষিক সাধারণ অধিবেশনে চ্যাপ্টারটির চলতি বছরের কর্মকাণ্ডের বিস্তারিত পর্যালোচনা করা হবে। একই সাথে, আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ এবং নতুন লোকাল বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এ ছাড়াও, অধিবেশনে উপস্থিত সদস্যদের মূল্যবান মতামত ও প্রস্তাবের ভিত্তিতে আগামীতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

জেসিআই ঢাকা ইউনাইটেড-এর ২০২৫ লোকাল প্রেসিডেন্ট ফাহমিদুর রহমান অনি বলেন, “সাধারণ অধিবেশন আমাদের বার্ষিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সদস্যদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে এবং সংগঠনের লক্ষ্য অর্জনে বিশেষভাবে সহায়তা করবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App