×

সারাদেশ

লিয়াকতের রিভলবার থেকে গুলি করা হয় সিনহাকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৯:১৪ পিএম

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করা হয়েছে লিয়াকতের ব্যবহৃত সরকারি রিভলবার থেকেই। আদালতে এমনটি সাক্ষ্য দিয়েছেন আগ্নেয়াস্ত্র পরীক্ষক মো. মিজানুর রহমান।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সোয়া ১০ টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্য দিয়েছেন মিজান। এসময় তিনি এ তথ্য জানান।

মিজান বলেন, আদালতের নির্দেশে লিয়াকতের ব্যবহৃত সরকারি রিভলবারটি আমরা পরীক্ষা করি। পরীক্ষা করে জানতে পারি, লিয়াকতের নামে ইস্যু করা সরকারি রিভলবার থেকে গুলি বের হয়েছে। সেই রিভলবারের গুলিই সিনহার শরীরে পাওয়া গেছে।

মেজর সিনহা হত্যা মামলার ৪৩তম সাক্ষী মোবাইল নেটওয়ার্ক কোম্পানি রবি’র কর্মকর্তা এহছানুল করিমের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে ৬ষ্ঠ দফার দ্বিতীয় দিনের আদালতের কার্যক্রম শুরু হয়। মঙ্গলবারের ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। এসব তথ্য মেজর সিনহা হত্যা মামলার বিচারকাজের সঙ্গে যুক্ত একাধিক আইনজীবী ও আদালত সূত্র নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলী অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, মঙ্গলবার ১৪ জন সাক্ষী দিয়েছেন। এ নিয়ে সর্বমোট ৫৬ জন সাক্ষ্যের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আজকের সকল সাক্ষীই গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সাক্ষী হিসেবে পুলিশ, অস্ত্র পরীক্ষক ও বেসরকারি কর্মকর্তা ও স্থানীয়রা সাক্ষী দিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৯ টায় কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।

তারা হলেন- বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী, কনস্টেবল রুবেল শর্মা, এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া ও কনস্টেবল সাগর দেব নাথ। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও মো. আব্দুল্লাহ এবং টেকনাফের বাহারছড়ার মারিষবুনিয়া গ্রামের বাসিন্দা ও পুলিশের করা মামলার সাক্ষী নুরুল আমিন, মো. নিজাম উদ্দিন ও আয়াজ উদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

জামায়াতের ছায়া বাজেটে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবনা

জামায়াতের ছায়া বাজেটে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App