×

সারাদেশ

তাড়াইলে দুই মেম্বার প্রার্থীর ভোট সমান, ফের ভোট বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১০:৩৬ পিএম

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল সাচাইল সদর ইউনিয়নের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সাধারণ পুরুষ সদস্য নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ভোট পাওয়া দুইজন পুরুষ সদস্য সমান ভোট পায় । ফলে ওই পদে কাউকেই বিজয়ী ঘোষণা করা হয়নি। এজন্য ওই ইউনিয়নের ১টি ওয়ার্ডের ফের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বুধবার। উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন আগামী বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই একটি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তাড়াইল- সাচাইল সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ পুরুষ সদস্য দুই প্রার্থী মো. ফারুল মিয়া ( মোরগ প্রতীকে) এবং ফাইজুল ইসলাম (ফুটবল প্রতীকে)। তারা দুজনেই ৮ শত ১৫টি করে ভোট পেয়েছেন। ভোট সংখ্যা সমান সমান হওয়ায় কাউকেই বিজয় ঘোষণা করেননি নির্বাচনী কর্মকর্তা।

এনামুল হক বলেন, সমান ভোট পাওয়া মো.ফারুল মিয়া (মোরগ প্রতীক) ও ফাইজুল ইসলাম (ফুটবল প্রতীক) দুজনই এবার প্রার্থী থাকবেন এবং তাদের প্রতীকও একই থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App