×

সারাদেশ

একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০৩:১৬ পিএম

একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম

বুধবার নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেয়া তিন সন্তান। ছবি : সংগৃহীত

একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন লাভলী খাতুন (২৮) নামে এক নারী। বুধবার (২৪ নভেম্বর) রাত পৌনে ১১টার সময় নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বেসরকারি আমিনা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই চার নবজাতকের জন্ম হয়।

লাভলী খাতুন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর সরকারপাড়ায় স্বামীর সঙ্গে বসবাস করে। তার স্বামীর নাম লিটন উদ্দিন। পেশায় তিনি দিনমজুর।

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, বুধবার রাতে প্রসববেদনা উঠলে লাভলীকে বনপাড়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১১টার দিকে অপারেশনের মাধ্যমে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম হয়। চার সন্তানের মধ্যে তিন সন্তান সুস্থ রয়েছে এবং এক সন্তান মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে বলে জানা গেছে।

বনপাড়া আমিনা হাসপাতালের স্বত্বাধিকারী ডা. আনছারুল হক জানান, বর্তমানে প্রসূতি ও তিন সন্তান সুস্থ আছে। মৃত অবস্থায় জন্মগ্রহণ করা শিশুটির মাথা ও দুই হাত ছিল না। সুস্থ তিন সন্তানের প্রত্যেকের ওজন দুই কেজির কাছাকাছি হলেও মৃত সন্তানটির ওজন ৫০০ গ্রামেরও কিছু কম ছিল বলে তিনি জানান।

দিনমজুর লিটন উদ্দিন জানান, তাদের সংসারে আগের লিমন হোসেন (১৫) নামে এক ছেলে ও লিজা খাতুন (৭) নামে একটি মেয়ে রয়েছে। একটি সন্তান মৃত হলেও অপর তিনটি সন্তান ও স্ত্রী সুস্থ থাকায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App