×

সারাদেশ

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ১১:০১ এএম

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

প্রতীকি ছবি

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধের ঘটনায় দুই ডাকাত নিহত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) রাত আড়াইটায় উপজেলার চিংড়ি জোন পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া ডেবডেবী এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের নিয়ন্ত্রণাধীন কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্নেল মো. খায়রুল ইসলাম।

জানা যায়, ৫৫০ একর বিশিষ্ট একটি চিংড়ি প্রকল্প জবরদখলের উদ্দেশ্যে বিপুলসংখ্যক অস্ত্রধারী ডাকাত-সন্ত্রাসীরা অবস্থান নেয়। খবর পেয়ে অভিযানে গেলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতদল। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, একপর্যায়ে ডাকাত-সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় দুই সন্ত্রাসীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একনলা বন্দুক, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তল। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গুলি, গুলির খোসা ও ধারালো অস্ত্রশস্ত্র। পরে গুলিবিদ্ধ দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। অন্যদিকে অস্ত্রধারী-সন্ত্রাসীদের আর কোনো সদস্য আহত হয়েছে কি না তা সঠিকভাবে জানা যায়নি।

র‌্যাবের অধিনায়ক বলেন, অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রায় ১০০ গজ দূর থেকে অস্ত্রধারী ডাকাত-সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে অন্তত ৭০ রাউন্ড গুলি ছোড়ে। পাল্টা জবাবে র‌্যাবও অন্তত ২০০ রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে অস্ত্রধারী-সন্ত্রাসীরা দ্রুত পিছু হটলেও ঘটনাস্থল থেকে দুজনকে তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, গুলির খোসা, ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয় গুলিবিদ্ধ মাটিতে পড়ে থাকা দুই সন্ত্রাসীকে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ হাসপাতালে গিয়ে নিহত দুজনের লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপসহ মামলার প্রস্তুতি এবং অস্ত্র-গোলাবারুদসহ আটককৃতদের থানায় সোপর্দ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি এর সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাবের আটক করা দুই সন্ত্রাসী এবং নিহত দুজনের সঠিক পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে উভয় বাহিনী কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App