×

সারাদেশ

মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০১:৩৭ পিএম

মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর আওয়ামী লীগ আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক । ছবি: ভোরের কাগজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সস্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, 'মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না। আইন আইনের গতিতে চলবে।'

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কম্বল বিতরণ উপলক্ষে পৌর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 'গত বছরের মার্চে প্রধানমন্ত্রী আমাকে বলেন যেন খালেদা জিয়ার বিষয়টি দেখার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কারণেই দন্ড স্থগিত হয়ে খালেদা জিয়া এখন বাসায় আছেন।'

তিনি বলেন, 'হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া যাবে না সেটা আমরা বলছি না। বিএনপির পক্ষ থেকে বিদেশ যাওয়ার জন্য যে দাবি করা হয়েছে সেটিও আমরা খতিয়ে দেখেছি। কিন্তু আবেদনে তো আর দুই রকমের সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।'

মন্ত্রী তার বক্তব্যে বিভিন্ন সময়ে করা খালেদার 'আচরণের' কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, 'ছেলে মারা যাওয়ার পর সান্তনা দিতে খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন মমতাময়ী প্রধানমন্ত্রী। কিন্তু তখন খালেদা জিয়ার বাসার দরজা আটকে রাখা হয়।'

মন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূঁইয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের পূর্ভাবাস

সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের পূর্ভাবাস

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

সেমিকন্ডাক্টর খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

সেমিকন্ডাক্টর খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App