×

সারাদেশ

পাথরঘাটায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৪:১৫ পিএম

বরগুনার পাথরঘাটায় বাদুরতলা এলাকায় র‍্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়ছে বলে জানা গেছে। এ সময় আরও তিন থেকে চারজন জলদস্যু পালিয়ে গেছে বলে র‍্যাব জানিয়েছে।

পূর্ব বাদুরতলা এলাকার বিষখালী নদীর তীরবর্তী বারী আজাদের বাড়ির পূর্ব পাশে বিষখালী ওয়াবদার বেরিবাধের সঙ্গে একটি জঙ্গলে এই ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে র‍্যাব ৮ বিষখালী নদীর তীরবর্তী ঐ এলাকায় অবস্থান নেয়। পরে জলদস্যুরা টের পেয়ে র‍্যাবকে লক্ষ্যকরে গুলি ছোঁড়ে, এ সময় র‍্যাব পাল্টা গুলি চালালে এতে একজন জলদস্যু গুলিবিদ্ধ হয় বাকীরা পালিয়ে যায়।

পরবর্তীতে র‍্যাবের সদস্যগণ পাথরঘাটা থানা পুলিশকে জানালে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত জলদস্যুকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল বাশার জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App