×

সারাদেশ

ঢাকা থেকে শেরেবাংলা মেডিকেলে পৌঁছেছেন ৭ চিকিৎসক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১১:০৬ এএম

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নি দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে মেডিক্যাল টিমের সাত জন সদস্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এসে পৌঁছেছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে খবরটি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

তিনি জানান, ওই সাত চিকিৎসক রাতেই বরিশালে এসে পৌঁছেছেন এবং হাসপাতালে রোগীদের সেবা কার্যক্রমও শুরু করেছেন।

গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত তিনটার দিকে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর দুইটা পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App