×

সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে ভোট চলাকালে প্রার্থীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৪:৫৫ পিএম

নওগাঁর নিয়ামতপুরে ভোট চলাকালে প্রার্থীর মৃত্যু

নিহত প্রার্থী নকুল চন্দ্র দাস

নওগাঁর নিয়ামতপুর উপজেলার নির্বাচনে ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী নকুল চন্দ্র দাস (৫৮) মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোট নিজ এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মৃতের ছেলে স্বপন চন্দ্র জানান, বাবা নিয়ামতপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণা সরব ছিলেন তিনি। হটাৎ আজ সকালে ভ্যানে ভোট কেন্দ্রে যাবার পথে তার মৃত্যু হয়।

নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসুস্থতা জনিত কারণে ভোটের দিন সকালে কেন্দ্রে যাবার পথে রিক্সা ভ্যানে উঠার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এতে নির্বাচনে কোন প্রভাব পড়বে না। যথারীতি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, নিয়ামতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নকুল চন্দ্র দাস মৃত্যুর খবর তিনি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। ভোট কেন্দ্রে যাবার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

তিনি আরও বলেন, তবে তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ভোটগ্রহণের দিন তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, উপজেলায় ৮টি ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ৯০টি, বুথের সংখ্যা ৫শ ৮৬টি।

মোট ভোটার ১ লক্ষ ৯৭ হাজার ৮শ ৪৭, এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৬শ ৩ এবং মহিলা ভোটার ১ লক্ষ ২শ ৪৪। ৮ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১শ ৩ জন ও সাধারণ সদস্য পদে ৩শ ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App